আসছে জাতীয় নির্বাচনে জনগনের আশা আখাঙ্কার প্রতিফলন ফেলবে কত টুকু ?

আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা মানুষের মুখে শোনা যায় । এমন কথা শোনার পর জনমনে আতঙ্ক হতাশা দূশ্চিন্তা কাজ করছে কারন নির্বাচনের সময় সাধারন মানুষ অনেক কারনে বিনা দোষে দোষী হয় । খুন গুম মারা মারি হানাহানি সহ সমাজে অনেক পেশীশক্তির প্রদর্শন ও ব্যবহার হয়ে থাকে  । এ সময় নির্যাতিত রা নির্যাতনের বদলা নিতে কোন প্রকার কাল ক্ষেপন করিতে চায় না । এরা তখন হিংস্র প্রানীর মত আচরন করে । তাই এখন ধারনা করার চেষ্টা করছি যে আগামী। জাতীয় নির্বাচন গন মানুষের কল্যানে কত টুকু কার্যকর হবে তা আমাদের বোধগম্য নয় । তবে অবশ্যই আপনাদের কে এবিষয়ে সতর্ক  থাকার আহবান করছি । 

Comments